© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোম্পানীগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

শেয়ার করুন:
কোম্পানীগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের লাশ
own-reporter-noakhali
০১:৩২ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গাংচিল রাস্তা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গাংচিল রাস্তা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।

স্থানীয়রা জানায়, সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী ধানক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। কে বা কারা এ হত‌্যাকাণ্ডের সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন