স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ আসছেন বৃহস্পতিবার

কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে ময়মনসিংহে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল বৃহস্পতিবার তার ময়মনসিংহে আসার কথা রয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে 'বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা-২০১৯' এর উদ্বোধন করবেন মন্ত্রী। 'মুজিব বর্ষে যুক্তির পথে সত্যকে জানবো, অন্ধকার ঠেলে সমৃদ্ধ ময়মনসিংহ গড়বো' এ স্লোগানকে সামনে রেখে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, যাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন করবেন। তিনি জেলা পুলিশের মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করবেন।

একইসাথে তিনি কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026