© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ট্রাকচালক আটক

শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ট্রাকচালক আটক
own-reporter-narayanganj
০৬:৫৩ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন হাজার আটশ ৯০ পিস ইয়াবাসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন হাজার আটশ ৯০ পিস ইয়াবাসহ এক ট্রাকচালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকটার্মিনালে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ট্রাকচালকের নাম কেফায়েতুল্লাহ ওরফে রুবেল (২৭)। সে বান্দরবানের সদর থানাধীন মিঠাখালীপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকটার্মিনালে র‌্যাব-১১ এর একটি দল একটি ট্রাকে তল্লাশি চালান। এ সময় প্রায় তিন হাজার আটশ ৯০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ট্রাকচালক কেফায়েতুল্লাহকে আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেফায়েতুল্লাহ স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে চালক বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিলেন। তিনি ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পরিবহন করতেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন