© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় মাসে দুই হাজার বৃক্ষরোপণ করেছেন সাংবাদিক হৃদয়

শেয়ার করুন:
ছয় মাসে দুই হাজার বৃক্ষরোপণ করেছেন সাংবাদিক হৃদয়
district-correspondent
০৩:২৮ পিএম | ১৫ নভেম্বর, ২০১৯

ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার গাছ লাগিয়েছেন মৌলভীবাজারের  সাংবাদিক হৃদয় দেবনাথ। গত জুন থেকে তিনি এই বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেন।  আর এই কার্যক্রম তিনি অব্যাহত রাখবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। হৃদয় দেবনাথ বলেন, দেশে নিয়ম নীতির তোয়াক্কা না করে বন জঙ্গল উজাড় করে ফেলা হচ্ছে। যার ক্ষতিকর প্রভাব ইতোমধ্যে প্রতীয়মান।

ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির প্রায় দুই হাজার গাছ লাগিয়েছেন মৌলভীবাজারের  সাংবাদিক হৃদয় দেবনাথ।

গত জুন থেকে তিনি এই বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেন।  আর এই কার্যক্রম তিনি অব্যাহত রাখবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

হৃদয় দেবনাথ বলেন, দেশে নিয়ম নীতির তোয়াক্কা না করে বন জঙ্গল উজাড় করে ফেলা হচ্ছে। যার ক্ষতিকর প্রভাব ইতোমধ্যে প্রতীয়মান।

তিনি আরও বলেন, পৃথিবীতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ অক্সিজেন প্রয়োজন। আর এই অক্সিজেনের পুরোটাই আসে বৃক্ষ থেকে। অথচ সেই জীবন রক্ষাকারী বৃক্ষকেই উজাড় করে ফেলছি আমরা।

‘আর নয় বৃক্ষ নিধন- আমরা করব সবুজায়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত জুন থেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করে যাচ্ছেন তিনি।

সাংবাদিক হৃদয় বলেন, জুন মাসে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ২শ’ বৃক্ষরোপণ করেছি। শুরুতে আমার কিছুটা আর্থিক সংকট ছিল। কিন্তু আমার ছেলে রাজদ্বীপ তার স্কলারশিপ থেকে প্রাপ্ত টাকা দিয়ে আমাকে গাছের চারা কিনে দিয়েছিল। আমার ছেলেও প্রকৃতিপ্রেমী সেও আমার এ সমস্ত কার্যক্রমে অংশ নেয়।

বৃক্ষ সংরক্ষণ ও গবেষণা গণমাধ্যমে তুলে ধরে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর জাতীয় পুরুস্কার-২০১৮ অর্জন করেন সাংবাদিক হৃদয়। বর্তমানে তিনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি ও জাতীয় দৈনিক সময়ের আলোতে মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন