রিকশাচালকের সততায় ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন রাজীব প্রসাদ। বসবাস করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তার সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত এর মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। এ সময় তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা-পুলিশকে জানান।

সাতমাথা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে রিকশাচালককে শনাক্ত করে তার ছবি উদ্ধার করা হয়। পরে অন্য রিকশাচালকদের সহযোগিতায় রিকশাচালক লাল মিয়াকে (৫৫) খুঁজে বের করা হয় বগুড়া শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে।

লাল মিয়াও রিকশায় ফেলে যাওয়া টাকার মালিককে হন্যে হয়ে খুঁজছিলেন। টাকার ব্যাগটি তিনি বাড়িতে যত্ন করে রেখেছিলেন। পরে বাড়িতে রেখে আসা টাকার ব্যাগটি পুলিশকে ফেরত দেন।

বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।

ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি। লাল মিয়া ভাড়া রিকশা চালাতেন। তার সততায় মুগ্ধ হয়ে তাকে নতুন একটি রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা তাৎক্ষণিক দিয়েছেন রাজীব।

পুলিশের তৎপরতা এবং রিকশাচালকের সততার কারণেই ফেলে যাওয়া এতগুলো টাকা ফেরত পাওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026