© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

শেয়ার করুন:
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা
own-reporter-gazipur
১০:০০ পিএম | ১৫ নভেম্বর, ২০১৯

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সালমা আক্তার (৩২)  নামে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলায় রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার করনি নিট কম্পোজিট কারখানার ডাইং ম্যানেজার স্বপন মিয়ার স্ত্রী। স্বপনের বাড়ি নরসিংদীর বেলাবো এলাকায়।

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সালমা আক্তার (৩২)  নামে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলায় রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার করনি নিট কম্পোজিট কারখানার ডাইং ম্যানেজার স্বপন মিয়ার স্ত্রী। স্বপনের বাড়ি নরসিংদীর বেলাবো এলাকায়।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে সালমা তার ১৯ মাসের মেয়েকে নিয়ে আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেন। তবে সালমা নিহত হলেও তার মেয়ে প্রাণে রক্ষা পেয়েছে। সে আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন