© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খেজুরের গুড়ে ভেজাল না দেওয়ার শপথ

শেয়ার করুন:
খেজুরের গুড়ে ভেজাল না দেওয়ার শপথ
district-correspondent
০৯:১৮ পিএম | ১৬ নভেম্বর, ২০১৯

ব্র্যান্ডিং পণ্য ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও পাটালি উৎপাদনে ভেজাল না দেওয়ার শপথ করেন যশোরের গাছিরা। এই ঐতিহ্যবাহী গুড়-পাটালি এই জেলাকে অন্য জেলার থেকে আলাদাভাবে পরিচিত করেছে। শনিবার দুপুরে জেলার বাঘারপাড়া উপজেলার দরাজ হাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শপথবাক্য পাঠ করানো হয়। অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ‘কেনারহাট ডট কম’ এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ শপথ বাক্য পড়ান। এতে যশোরের ৬০ জন গাছি অংশ নেন।

ব্র্যান্ডিং পণ্য ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও পাটালি উৎপাদনে ভেজাল না দেওয়ার শপথ করেন যশোরের গাছিরা। এই ঐতিহ্যবাহী গুড়-পাটালি এই জেলাকে অন্য জেলার থেকে আলাদাভাবে পরিচিত করেছে।

শনিবার দুপুরে জেলার বাঘারপাড়া উপজেলার দরাজ হাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শপথবাক্য পাঠ করানো হয়। অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ‘কেনারহাট ডট কম’ এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ শপথ বাক্য পড়ান। এতে যশোরের ৬০ জন গাছি অংশ নেন।

খেজুরের গুড়-পাটালি উৎপাদক চাষিরা শপথে বলেন, 'যশোরের বিখ্যাত এই খাদ্যপণ্যে আমরা ভেজাল মেশাব না। আজ থেকে এটা আমাদের শপথ।'

অনুষ্ঠানে যোগ দেওয়া গাছি সাইফুল ইসলাম বলেন, ‘খেজুরের গুড়-পাটালি উৎপাদন খুব পরিশ্রমের কাজ। ন্যায্য দাম না পেয়ে আগে আমাদের মধ্যে কেউ কেউ ভেজাল করত। কিন্তু বেশি দাম পাওয়ার কারণে এখন আর ভেজাল মেশানো হয় না। আমরা খাঁটি গুড় ও পাটালি তৈরি করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেনারহাটের উদ্যোক্তাদের একজন তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের একসপ বিভাগের হেড অব টেকনোলজি মো. সোহেল রানা, দরাজ হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব হোসেন প্রমুখ বক্তব্য দেন।

 

টাইমস/টিআর/এসআই

মন্তব্য করুন