© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ৭

শেয়ার করুন:
চট্টগ্রামে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত ৭
own-reporter-chattogram
১০:১৩ এএম | ১৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে দুর্ঘটনায় ৭ জন মারা গেছে। আহত হয়েছে আরো কমপক্ষে ২৫। ধরনা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন।

কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন জানান, রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল থেকে ১৭ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে সাতজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর ভবনের একটি দেয়াল ধসে পাশের রাস্তা ও বাড়ির ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দা ও পথচারীরা হতাহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত লোকজনের মধ্যে দুজন নারী ও এক কিশোর রয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা গুরুতর।

নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। বড়ুয়া বিল্ডিয়ের কাছেই আরেকটি ভবনে পরিবার নিয়ে থাকতেন পটিয়ার মেহের আটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া। সকালে ছিল প্রাথমিক সমাপনী পরীক্ষার ডিউটি। কিন্তু বাসা থেকে বেরিয়ে পথে নামতেই বিস্ফোরণে দেয়াল চাপায় তার মৃত্যু হয়। তার স্বামী শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্রের মেকানিকাল ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়াকে হাসপাতালে দেখা যায় হতবিহ্বল অবস্থায়।

নিহত নুরুল ইসলাম (৩১) পেশায় একজন রং মিস্ত্রি। তিনি থাকতেন নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বাস্তুহারা কলোনিতে। পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে একটি নির্মাণাধীন ভবনে তিনি রঙের কাজ করছিলেন। সকালে কাজে যওয়ার সময় বড়ুয়া বিল্ডিংয়ের উল্টো দিকের টং দোকান থেকে তিনি পান-বিড়ি কেনার সময় বিস্ফোরণটি ঘটে।

 

টাইমস/টিএইচ/এসআই

মন্তব্য করুন