ময়মনসিংহে দেয়াল ধসে শ্রমিকের প্রাণহানি

ময়মনসিংহ নগরীতে একটি বাড়ির সীমানা দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক নারী শ্রমিক।

সোমবার দুপুরে নগরীর মাদরাসা কোয়ার্টার লিচু বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছুতো মিয়া (৬০)। তিনি ফুলবাড়িয়া উপজেলার গোষ্ঠা গ্রামের বাসিন্দা। অন্যদিকে তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নগরীর মাদরাসা কোয়ার্টার এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের সময় পাশের একটি বাড়ির সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই ছুতো মিয়ার মৃত্যু হয়। আহত হন আরেক নারী শ্রমিক। স্থানীয়রা আহত অবস্থায় ওই নারী শ্রমিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে ঘটনার পরপরই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026