ঝিকরগাছায় ‘বাড়িতে ছাগল যাওয়ায়’ নারীকে গাছে বেঁধে নির্যাতন

যশোরের ঝিকরগাছায় ‘বাড়িতে ছাগল যাওয়া’ নিয়ে বিরোধের জেরে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা করেছেন। এর আগে বুধবার রাতে ঝিকরগাছা থানায় অভিযোগ দেন তিনি।

নির্যাতিত ওই নারীর নাম রেহেনা পারভীন (৩৪)। তিনি উপজেলার বায়সা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ১২ নভেম্বর সকালে স্বামী পরিত্যক্তা ওই নারীর একটি ছাগল প্রতিবেশী রফিকুল ইসলামের বাড়িতে যায়। এ নিয়ে রফিকুলের স্ত্রী কমলা খাতুনের সঙ্গে ওই নারীর ও তার বোনের বিবাদ মারধরের রূপ নেয়। একপর্যায়ে প্রতিবেশী তাইজুল ইসলাম, তার স্ত্রী শাহিনুর খাতুন, ছেলে জিয়াউর রহমান ও ছেলের স্ত্রী ফাইমা খাতুন, নূরবনী ওরফে নুরুন্নবীর স্ত্রী সুফিয়া খাতুন ও তার ছেলে শরিফুল ইসলাম, মফিজুর রহমানের স্ত্রী আমেনা খাতুন, শরিফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন, মফিজুর রহমানের ছেলে রেজাউল ইসলামসহ বেশ কয়েকজন ওই নারীকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রেহেনা পারভীনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসারও চেষ্টা করেছি। তবে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হওয়ায় মীমাংসা সম্ভব হয়নি।

ঝিকরগাছা থানার ওসি মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার ওই নারী থানায় মামলা করেছেন। এর আগে বুধবার রাতে অভিযোগ হাতে পেয়েছি। নির্যাতনকারীর মধ্যে নারীর বড়ভাই ও ভাবিও রয়েছেন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026