পরিবহন ধর্মঘট আর নেই: কাদের

পরিবহন ধর্মঘট আর নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তব পরিস্থিতির আলোকে আমরা বিধিমালা প্রণয়ন করেছি। আইন প্রয়োগ করতে গিয়ে যদি কোনো কিছু অসংগত মনে হয়, তাহলে সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। পরিস্থিতি এখন আর অস্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই। সবকিছুই আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমাধান হয়েছে। কাভার্ডভ্যান অলরেডি চলাচল শুরু করে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির সভায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন ধর্মঘট আর নেই। তাই যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। কথাবার্তা হয়ে গেছে। আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি হবে না। বাড়াবাড়িটা না হলে সমস্যা হবে না।’

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবারও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

‘সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ’— বিএনপির নেতাদের এমন সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির কারণে নাজুক অবস্থায় নিপতিত। এখন নেতা-কর্মীদের চাঙা রাখার জন্য তাদের অনেক মিথ্যাচার করতে হয়। সরকারবিরোধী কথাবার্তা বলতে হয়। এসব বলার জন্যই বলছে। বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।

এবারের কাউন্সিলে সাংস্কৃতিক আয়োজন বেশি সময়ের জন্য করা হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সম্মেলনের চেয়ে দল মুজিব বর্ষ আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে।

সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন খাঁন পাঠান (ফারুক), উপ কমিটির সদস্য সাইফুল আজম, লিয়াকত আলী, আহকামুল্লাহ, আশরাফুল আলম, মেহের আফরোজ, জায়েদ খান, এসডি রুবেল, নুরুল আলম পাঠান, জয়দেব নন্দী, আশিক রণো প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026