মুন্সীগঞ্জে বরযাত্রীর মাইক্রোর সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ১০

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবদুর রশিদ (৭০), নিপা আক্তার (২৪), তাবাসসুম আক্তার (৬), রেনু আক্তার (১০), মো. তাহসান (৫), কেরামত আলী (৭২), মফিদুল মোল্লা (৬০), মো. বিল্লাল (৪০), রুনা আকতার (২৪) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা আক্তার বলেন, এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ছয়জন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, আহত ব্যক্তিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই দুর্ঘটনায় আহত দুজনকে বিকালে ঢাকা মেডিকেলে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ৪ টা ৫০ মিনিটে  রুনা আকতারকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে আহত জাহাঙ্গীর আলমকে (৪৫) মৃত ঘোষণা করা হয়।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026