© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গাদের কারণে ঝুঁকিতে স্থানীয়রা: টিআইবি  

শেয়ার করুন:
রোহিঙ্গাদের কারণে ঝুঁকিতে স্থানীয়রা: টিআইবি   
own-reporter
০৪:৪৭ পিএম | ০৫ ডিসেম্বর, ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্থানীয় জনগণ বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্থানীয় জনগণ বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ‘রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে অবস্থান : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে তিনি একথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের গবেষণার তথ্য উপাত্ত থেকে প্রমাণিত হয়েছে যে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় কক্সবাজারের স্থানীয় জনগণের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশজনিত ঝুঁকি বেড়েছে।

গবেষণায় দেখা গেছে, কক্সবাজারের মোট জনসংখ্যার ৬৩.২ শতাংশ রোহিঙ্গা এবং ৩৪.৮ শতাংশ স্থানীয় বাংলাদেশি। এতে স্থানীয়রা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, যা সামাজিক ঝুঁকি বৃদ্ধি করছে এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে মানসিক চাপের ঝুঁকি তৈরি করছে।

টিআইবির গবেষণায় বলা হয়, রোহিঙ্গারা স্বল্প পারিশ্রমিকে কাজ করছে বলে স্থানীয় কর্মীরা কর্মসংস্থানের সুযোগ কম পাচ্ছে।

টিআইবির গবেষণায় বলা হয়েছে, কক্সবাজারে সামাজিক অবক্ষয়ের ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ার পাশাপাশি মাদক চোরাচালান, নারীপাচার ও পতিতাবৃত্তি বাড়ছে।

এছাড়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৬০০ জন এইডস আক্রান্ত শনাক্ত করা হয়েছে। তাদের মাধ্যমে স্থানীয়দের মধ্যে এইডস ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে বলেও গবেষণায় বলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন