© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে ছয়তলা থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু  

শেয়ার করুন:
বেনাপোলে ছয়তলা থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু   

প্রতীকী ছবি

district-correspondent
০৬:৫৮ পিএম | ০৫ ডিসেম্বর, ২০১৯

যশোরের বেনাপোল বাজারে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে নাজিম উদ্দিন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারের রহমান চেম্বার ভবনে এ ঘটনা ঘটে।

যশোরের বেনাপোল বাজারে নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে নাজিম উদ্দিন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারের রহমান চেম্বার ভবনে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের মুবারসেদের ছেলে। তিনি ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বেনাপোল বাজারে নির্মাণাধীন ছয় তলা রহমান চেম্বার বিল্ডিংয়ে ইলেকট্রিক মিস্ত্রি নাজিম উদ্দিনসহ ৪/৫ জন কাজ করছিলেন। হঠাৎ করে তিনি ছয়তলার ছাদে থেকে তিন তলার ছাদের ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এনাম উদ্দিন শিপন তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই নাজমুল হোসাইন জানান, মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন