© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোয়ালখালীতে আগুনে পুড়ে যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
বোয়ালখালীতে আগুনে পুড়ে যুবকের প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০১:৪৪ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়ে এক যুবক মারা গেছেন। তার নাম মো. নুরুল আজীম (৩০)। শনিবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় কোরবান সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়ে এক যুবক মারা গেছেন। তার নাম মো. নুরুল আজীম (৩০)।

শনিবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকায় কোরবান সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম ওই বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

বোয়ালখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার কৃতিরঞ্জন বড়ুয়া জানান, আগুন লাগার খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে নুরুল আজিম নামের এক যুবক মারা গেছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুটি ঘর পুড়ে দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন