© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

শেয়ার করুন:
চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
own-reporter-rangpur
০৫:১১ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৯

রংপুরের তারাগঞ্জে চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে ফলায় আটকে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের চ্যাংমারিতে এ দুর্ঘটনা ঘটে।

রংপুরের তারাগঞ্জে চলন্ত ট্রাক্টর থেকে নামতে গিয়ে ফলায় আটকে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের চ্যাংমারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (১৪) ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের পোয়াতুপাড়ার ইজার উদ্দিন ছেলে।

তারাগঞ্জ থানার এসআই মমিনুল ইসলাম জানান, কৃষি জমিতে চাষাবাদের সময় ট্রাক্টরের ওপরে চড়ে বসে লিটন। পরে চলন্ত ট্রাক্টর থেকে লাফিয়ে নামার সময় লাঙলের ফলা পেটে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, স্বজনরা অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন