রাজশাহীতে আ.লীগের সম্মেলনে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী আটক

রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে ফেনসিডিলসহ এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম হাসান কবির (৩৫)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন স্থল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রবেশের সময় পুলিশের তল্লাশি চৌকিতে ধরা পড়েন তিনি।

আটক হাসান কবিরের বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকলি এলাকায়। তার বাবা আশরাফুল ইসলাম গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। হাসান যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, সম্মেলনস্থলের প্রবেশ পথে তল্লাশিকালে এক বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

তিনি আরও জানান, সম্মেলনকে ঘিরে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জননিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026