বরিশালে ১০৬ কেজি গাঁজাসহ নারী আটক
০২:৪২ পিএম | ১৩ ডিসেম্বর, ২০১৯
বরিশালের আগৈলঝাড়ায় ১০৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। শুক্রবার র্যাব এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক নারীর নাম শাহানাজ বেগম (৪২)। তিনি উপজেলার শিহিপাশা গ্রামের আলী আকবর খানের স্ত্রী।
র্যাব -৮ এর কোম্পানি কমান্ডার মেজর সজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহানাজকে আটক করা হয়। তার দেয়া তথ্যে ঘরের উত্তর পাশে মাটির গর্ত থেকে ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর সিপিএসসি'র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
টাইমস/এএইচ/টিএইচ