© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

শেয়ার করুন:
খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
own-reporter-khulna
০৩:০৪ পিএম | ১৩ ডিসেম্বর, ২০১৯

খুলনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা এক বাগদা চিংড়ি মাছ ব্যবসায়ী মারা গেছেন। নিহতের নাম মফিজুল তরফদার (৪৫)। তিনি পাইকগাছার লক্ষ্মীখোলার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে। শুক্রবার সকালে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা এক বাগদা চিংড়ি মাছ ব্যবসায়ী মারা গেছেন। নিহতের নাম মফিজুল তরফদার (৪৫)। তিনি পাইকগাছার লক্ষ্মীখোলার মৃত মহিউদ্দিন তরফদারের ছেলে।

শুক্রবার সকালে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মফিজুল তরফদারের খালাতো ভাই নজরুল ইসলাম জানান, মাছ বিক্রি করে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন মফিজুল। পাইকগাছা কৃষি কলেজের সামনে মফিজুলকে বহনকারী ট্রাক দাঁড়িয়ে ছিলো। ঠিক এসময় পিছন থেকে একটি ট্রাক মফিজুলকে বহনকারী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থতে মফিজুল তরফদারের মর্মান্তিক মৃত্যু হয়।

এ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন