© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেনীতে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

শেয়ার করুন:
ফেনীতে বন্দুকযুদ্ধে দুইজন নিহত
own-reporter
১২:৪৭ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

ফেনীর দাগনভূঞায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪) নামে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেনীর দাগনভূঞায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪) নামে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকার ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। র‌্যাবের দাবি তারা দুজনেই মাদক ব্যবসায়ী।

শাফায়েত জামিল জানান, ঘটনা স্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ টি গুলি, ২৫০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন