© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধির অভিনন্দন

শেয়ার করুন:
শেখ হাসিনাকে সোনিয়া গান্ধির অভিনন্দন
own-reporter
০১:৪৫ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এ জয়ের ফলে তিনবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন