© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্চে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন: ইসি সচিব

শেয়ার করুন:
মার্চে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন: ইসি সচিব
own-reporter
০৪:২৫ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

জাতীয় সংসদ নির্বাচনের মত প্রথমবারের মত দলীয় প্রতীকে আগামী মার্চে উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন(ইসি)।

জাতীয় সংসদ নির্বাচনের মত প্রথমবারের মত দলীয় প্রতীকে আগামী মার্চে উপজেলা নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন(ইসি)।

বুধবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের হাতে শুধু মার্চে সময় আছে। মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মার্চে নির্বাচন করতে হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকেই তফসিল ঘোষণা করতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ হয়। সে সময় ৬ ধাপে ৪৮৭টির বেশি উপজেলায় নির্বাচন হয়। তবে গতবার নির্দলীয় ভোট হলেও এবার দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে ১৯৮৫ বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই বছর ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন