© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত

শেয়ার করুন:
গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত
own-reporter-gazipur
০৬:২৪ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় রাসেল নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের বেরাইদেরচালার আসপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় রাসেল নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের বেরাইদেরচালার আসপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত রাসেল প্যারামাউন্ড গার্মেন্টস কারখানার কারিগরি বিভাগের শ্রমিক। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়াইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহত রাসেল রাস্তা ধরে হাঁটছিলেন এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গাজীপুর তাজউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাসেল মারা যায়। চালককে ধরা সম্ভব হয়নি, তবে বাসটি আটক করা হয়েছে।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন