সাঘাটায় টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে গৃহবধূকে হত্যা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাবানা বেগম (২৭) নামে এক গৃহবধূকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাবানা বেগম (২৭) নামে এক গৃহবধূকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মন্ডলপাড়ার রোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী সাবানা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তার ছেলে শিতল (১০) চিৎকার দেয়। এসময় স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন বলেন, ওই গৃহবধূকে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জেনেছি। টিউবওয়েলের হাতল উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশ মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।
টাইমস/এসএন/এইচইউ