রংপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রসূতি নারীসহ তিনজন নিহত

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে এক প্রসূতি নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা মোড়ে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রসূতি মা সাথী আক্তার (২৫), তার ভাতিজা বিপ্লব হোসেন (২০) ও অ্যাম্বুলেন্সের চালক রুবেল মিয়া (২৫)। ওই প্রসূতি মায়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাগাঁও গ্রামে। তার স্বামীর নাম সাজু মিয়া। তবে ওই নারীর দুই দিনের নবজাতক শিশুটি অক্ষত রয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রসূতি মা সাথী আক্তার সোমবার সকালে নিজ বাড়িতে সন্তান প্রসব করেন। এরপর ওই শিশুটি অসুস্থ হলে স্থানীয় চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার ভোরে ওই প্রসূতি মা সন্তানের চিকিৎসার জন্য তার ভাতিজা বিপ্লব হোসেনকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আম্বুলেন্সের আরও এক যাত্রী মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সকালে ঘন কুয়াশা পড়ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসটি জব্দ করা হয়েছে। বাসটির দুর্ঘটনার আগে চাকা ফেটে যাওয়ার কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026