© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বাস উল্টে আহত ১০ যাত্রী

শেয়ার করুন:
ময়মনসিংহে বাস উল্টে আহত ১০ যাত্রী

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৭:৫৮ পিএম | ১৮ জানুয়ারি, ২০২০

ময়মনসিংহ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টাযর দিকে উপজেলার আলালপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

ময়মনসিংহ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আলালপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহমুদুল ইসলাম জানান, ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী এসি ডিলাক্স বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ওসি বলেন, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন