© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় হারপিক খেয়ে এমপিপুত্রের আত্মহত্যার চেষ্টা

শেয়ার করুন:
খুলনায় হারপিক খেয়ে এমপিপুত্রের আত্মহত্যার চেষ্টা
own-reporter-khulna
০৩:১২ পিএম | ২২ জানুয়ারি, ২০২০

খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দ্রের ছোট ছেলে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে কি কারণে অভিজিৎ আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. সালেক মাহমুদ বলেন, হারপিক খাওয়ার কারণে তার (অভিজিৎ চন্দ্র চন্দ) হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

এর আগে এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রের মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবির অস্বাভাবিক মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন