© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানিকছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের

শেয়ার করুন:
মানিকছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল ভাই-বোনের

প্রতীকী ছবি

district-correspondent
০৫:২১ পিএম | ২৩ জানুয়ারি, ২০২০

খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে দগ্ধ হয়ে মংসালু মারমা ও ওমরা মারমা নামে দুই সহোদর ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লিপিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে দগ্ধ হয়ে মংসালু মারমা ও ওমরা মারমা নামে দুই সহোদর ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে মানিকছড়ি উপজেলার বাটনাতলীর লিপিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার মধ্যরাতে লিপিয়াপাড়া গ্রামের মেমং মারমার বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাড়ির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত দুই শিশু মংসালু মারমা ও ওমরা মারমা আগুনে দগ্ধ হয়ে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন