© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানে পপিক্ষেত ধ্বংস করল র‌্যাব

শেয়ার করুন:
বান্দরবানে পপিক্ষেত ধ্বংস করল র‌্যাব
own-reporter
০৪:৩৫ পিএম | ২৪ জানুয়ারি, ২০২০

বান্দরবানে চারটি পপিক্ষেত ধ্বংস করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় এই অভিযান চালানো হয়। র‌্যাব ৭-এর অধিনায়ক মশিউর রহমান জানান, অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানে চারটি পপিক্ষেত থেকে প্রায় দেড় মণ পপির রস উদ্ধার শেষে তা ধ্বংস করা হয়েছে।

বান্দরবানে চারটি পপিক্ষেত ধ্বংস করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব ৭-এর অধিনায়ক মশিউর রহমান জানান, অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানে চারটি পপিক্ষেত থেকে প্রায় দেড় মণ পপির রস উদ্ধার শেষে তা ধ্বংস করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে পপির চাষ হচ্ছিল। এসব পপি বিদেশে পাচার করা হতো। এ ঘটনায় মামলা হবে।

 

টাইমস/এসএন/আরএ

মন্তব্য করুন