© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেঁতুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ২০

শেয়ার করুন:
তেঁতুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত ২০

আহত পুলিশ সদস্যরা।

district-correspondent
০৭:০৯ পিএম | ২৬ জানুয়ারি, ২০২০

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে জুমার উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে জুমার উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে ৮ পুলিশ ও ৩ র‌্যাব সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার সকালে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুমার উদ্দিন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাথর শ্রমিকরা অবৈধভাবে ভূগর্ভস্থ্য পাথর উত্তোলনের দাবিতে রোববার মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করতে গেলে আন্দোলনরত শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগবিতন্ডা ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ৮ পুলিশ ও ৩ র‌্যাব সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে জুমার উদ্দিন নামে ওই পাথর শ্রমিক মারা যান।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, শ্রমিকরা অবৈধভাবে পাথর উত্তোলনের অন্যায় দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইট পাটকেল ও পাথর ছুড়ে মারে। তারা পুলিশের গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন