বাংলাদেশ-চীন গমনাগমন স্থগিত হতে পারে

চীনে এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১২টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও নেয়া হয়েছে সতর্কতা। কারণ চীনের সঙ্গে বাংলাদেশীদের ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে প্রতিদিনই উল্লেখযোগ্য গমনাগমন হয়ে থাকে। ফলে বাংলাদেশেও ভাইরাসটি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ-চীন গমনাগমন সাময়িকভাবে স্থগিত করতে পারে বাংলাদেশ সরকার।

রোববার করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জরুরি সতর্কতা নেয়া প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সভায় এমন ইঙ্গিত দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় জরুরি সভা করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করা হয়। এসময় মন্ত্রী আগামী ২৮ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশ দেন।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে চীন-বাংলাদেশ গমনাগমন স্থগিত করা হতে পারে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক অনেক সমৃদ্ধ ও গভীর। দেশের বহু মানুষ বাণিজ্যিক কারণে প্রতিনিয়ত চীনে যাতায়াত করেন। কিন্তু চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাঁতী করোনা ভাইরাস বাংলাদেশে ছড়ালে তা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। চীনে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছে। তারা সবাই এখন দেশে ফিরতে গিয়ে যদি এই ভাইরাসের জীবাণু বহন করে দেশে ফেরত আসে, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে।

মন্ত্রী আরও বলেন, ২৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সকল ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভাইরাস সনাক্তকরণে প্রতিটি বিমানবন্দর, নৌ-বন্দর, স্থল বন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026