© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলেন স্কুলশিক্ষক

শেয়ার করুন:
নেত্রকোনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হলেন স্কুলশিক্ষক

প্রতীকী ছবি

district-correspondent
১২:৫৮ পিএম | ২৭ জানুয়ারি, ২০২০

নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম উজ্জ্বল চৌধুরী (৩৫)। সোমবার সকালে সদর উপজেলার রুই কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম উজ্জ্বল চৌধুরী (৩৫)।

সোমবার সকালে সদর উপজেলার রুই কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উজ্জ্বল মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বড়বাড়ির বাসিন্দা। তিনি গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছিলেন। তিনি কোনাপাড়ায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে উজ্জ্বলের শ্বশুর বাড়ির পিছনের একটি জঙ্গলে তার লাশ পরে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন