শ্রীপুরে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তার নাম আবদুল মান্নান (৪০)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপজেলার দক্ষিণ বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তার নাম আবদুল মান্নান (৪০)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বারতোপা এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল মান্নান গাজীপুরের মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইসলাম জানান, দক্ষিণ বারতোপা মহিলা সমিতি থেকে উত্তোলিত কিস্তির টাকা নিয়ে ফিরছিলেন আব্দুল মান্নান। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে কমপক্ষে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা পদ্মা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কে বা কারা হামলা করেছে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করা যায়নি।
এ বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রীপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম।
টাইমস/এইচইউ