© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড  

শেয়ার করুন:
রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড   

প্রতীকী ছবি

own-reporter-rajshahi
০৫:২২ পিএম | ২৭ জানুয়ারি, ২০২০

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- রাজশাহী নগরের শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার সাইদুর ওরফে জ্যাক (৪২) এবং একই এলাকার মো. রানা (৩০)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আইনজীবী দিল সেতারা। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মোজাফফর হোসেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী রইসুল ইসলাম ও আবু বাক্কার।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার স্বপ্না খাতুন (১০) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন দুই আসামি। পরে লাশটি পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে দেন তারা।

এ ঘটনায় স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন