ফরিদপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে নয়টার দিকে সদরপুর উপজেলার নয়রশি জরিনার কূপপাড় সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. তারেক ব্যাপারী (১৬)। সে উপজেলার নয়রশি গ্রামের সিরাজ ব্যাপারীর একমাত্র সন্তান। সে সদরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

আহতরা হলেন- আজিত মৃধা (৬০), সজীব হোসেন (২০), কাইয়ুম খান (৪০), মজনু মিয়া (৪৫) ও শাহ আলম হোসেন (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্র মোটরসাইকেলে ঢেউখালী যাচ্ছিল। কূপপাড় ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও ইজিবাইকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে তারেক ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হন ইজিবাইকের ৫ যাত্রী। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর থাকায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, এই ঘটনায় কোন মামলা হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজছাত্রের লাশ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026