© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় হ্যান্ডবল দলের গোলকিপার সোহান সড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন:
জাতীয় হ্যান্ডবল দলের গোলকিপার সোহান সড়ক দুর্ঘটনায় নিহত
district-correspondent
০৭:১২ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২০

জাতীয় হ্যান্ডবল দলে গোলকিপার সোহানুর রহমান সোহান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি

জাতীয় হ্যান্ডবল দলে গোলকিপার সোহানুর রহমান সোহান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ে সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলে হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ইঞ্জিনচালিত নসিমন গাড়ির সঙ্গে সোহানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহান ও রাজ নামে অপর এক যুবক গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা সোহানকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে ঢাকায় নেয়ার পথে সোহানের মৃত্যু হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন