© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শেয়ার করুন:
পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-rajshahi
০৩:৩৬ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২০

রাজশাহীর পুঠিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। বৃহস্পতিবার বেলপুকুর রেলক্রসিংয়ের অদূরে সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পশ্চিম রেলওয়ের ইশ্বরদী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ইশ্বরদীর জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান, সকালের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ট্রেনে কেটে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে। এছাড়া শরীরেরও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন