© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে পথচারীকে চাপা দিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ২

শেয়ার করুন:
যশোরে পথচারীকে চাপা দিয়ে গাছে ট্রাকের ধাক্কা, নিহত ২
district-correspondent
০৩:৪৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২০

যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার গাইদঘাট গ্রামে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার গাইদঘাট গ্রামে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী বড়ুয়া বেগম (৭৫) ও মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ট্রাকচালক আল আমিন (২৬)।

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা জানান, মাগুরামুখী মাটি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের ধাক্কা খায়। এতে পথচারী বৃদ্ধা ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন।

ওসি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন