চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে, ইভিএম সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে কারিগরি বিষয়গুলো তদারকি করার জন্য বিশেষজ্ঞ সেনাসদস্যরা থাকবেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে। অস্ত্র থাকবে না। টেকনিক্যাল সাপোর্ট দেবে তারা।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বোচ্চ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। একজন ভোটার কেন্দ্রে গেলেই তিনি ভোট দিতে পারবেন এ আশ্বাসটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দিতে পারি।

অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না, ভেবে দেখছে কমিশন বলেও জানান তিনি।

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন পেছানোর দাবি সম্পর্কে জানতে চাইলে ইসি বলেন, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা। এরপর শুরু হবে পবিত্র রমজান মাস। এ সময়ের মধ্যেই বর্ষা চলে আসবে। বর্ষাকালে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে নির্বাচন পেছানোর সুযোগ থাকছে না।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, বশির আহমদ, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ ও কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Feb 08, 2026
img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026