© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ইয়াবাসহ নারী আটক

শেয়ার করুন:
বগুড়ায় ইয়াবাসহ নারী আটক
own-reporter-bogura
০৩:৫১ পিএম | ০৩ মার্চ, ২০২০

বগুড়ায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম জীবননেছা (২২)।

বগুড়ায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম জীবননেছা (২২)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২। এর আগে সোমবার রাতে সদর উপজেলার মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। আটক মাদক কারবারি ওই গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মালগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোট ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল, দু’টি সিমসহ জীবননেছাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বলেন, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন