শাবিপ্রবিতে চালু ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘ডিজিটাল অ্যাটেন্ডেন্স’ পদ্ধতি চালু করা হয়েছে। ডিজিটাল ডিভাইসে পর্যবেক্ষণের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে আইডি কার্ড (আরএফআইডি) বিতরণ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তিনি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে সময়ের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ডিজিটাল উপস্থিতি চালু খুবই কার্যকরী উদ্যোগ। এতে করে সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা খুবই আন্তরিকতার সাথে কাজ করছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের এ উন্নতি সম্ভব হচ্ছে। আশা করি এ ধারা অব্যাহত থাকলে আমাদের বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার সেই স্বপ্নের সহযোগী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই ডিজিটাল উপস্থিতি প্রক্রিয়া চালু করা হবে। এ নিয়ে আমাদের কাজ চলছে। আশাকরি খুব দ্রুতই শিক্ষক ও শিক্ষার্থীরাও এ প্রক্রিয়ার আওতায় চলে আসবে।

এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে আধুনিকায়ন ও শিক্ষার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া এ বিশ্ববিদ্যালয় থেকে শীঘ্রই শুরু হবে বলে আশ্বাস দেন উপাচার্য।

রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজা সেলিম, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনি ইশতেহার

‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির Feb 06, 2026
img
এক নজরে বিএনপির নির্বাচনী ইশতেহার Feb 06, 2026
img
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির Feb 06, 2026
img
আর কাউকে লুটপাট করতে দেবো না : শফিকুর রহমান Feb 06, 2026
img
অভিনয় নিয়ে ওসিডি আছে আমার: জয়া আহসান Feb 06, 2026
img
‘গুপ্ত’ বলার কারণে আপনাদেরও হাসিনার মতো পতন হবে : ডা. মিতু Feb 06, 2026
img
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026