© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি, বজ্রপাতে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
ফরিদপুরে হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি, বজ্রপাতে যুবকের মৃত্যু
own-reporter-faridpur
০৬:৫৩ পিএম | ০৩ মার্চ, ২০২০

ফরিদপুরের নগরকান্দায় হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজ, গম, মশুরী, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের নগরকান্দায় হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজ, গম, মশুরী, সরিষাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার নয়টি উপজেলাতেই হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে উপজেলার ২০ ইউনিয়নের শতাধিক গ্রামের আবাদি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।আর মাত্র ১৫-২০ দিন পরই মাঠ ভরা পেঁয়াজ ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। সেই স্বপ্ন চুরমার করে দিল শিলাবৃষ্টি। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার পেঁয়াজ চাষিরা।

এদিকে বজ্রপাতে জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের বরদউদ্দিনের ছেলে রুহুল আমিনের (৩৫) মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুহুল আমিন ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের কৃষক আলমগীর মোল্যা বলেন, শিলা বৃষ্টিতে তার সাড়ে তিন বিঘা জমির পেঁয়াজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

শহীদনগর ইউনিয়নের আরেক কৃষক ওবায়দুর জানান, তার দানার পেঁয়াজ ও চারার পেঁয়াজের আবাদ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

নগরকান্দা পৌরসভার কৃষক নজির মাতুব্বর বলেন, আমার তিন বিঘা জমির মশুরি, কলাই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, জেলার নগরকান্দা ও সালথা উপজেলাতে প্রাথমিক তথ্য মতে ৫০-৬০ হেক্টর জমিতে চাষ করা হালি-পেঁয়াজের ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার অন্য উপজেলাতেও বেশ কিছু পেঁয়াজ, মশুুরিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন