করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে পাঁচজন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঁচজনকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া রাজধানীর সব বেসরকারি হাসপাতালেও কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট চালুর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার আইইডিসিআর এর মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থানরত বিদেশী ও অতিথিদের ব্যাপারে তথ্য চেয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তবে যে পাঁচজনকে আইসোলেশনে নেয়া হয়েছে তারা যে করোনাভাইরাসে আক্রান্ত তা বলা যাবে না। কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্যই এই ব্যবস্থা।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশ থেকে ফেরা বাংলাদেশীদের শরীর পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে চীন ফেরত নাগরিকদের ব্যাপারে সতর্কতা একটু বেশি। এছাড়া বিদেশী নাগরিকদেরও পরীক্ষা করা হচ্ছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কোভিড-১৯ রোগী হিসেবে কাউকে সন্দেহ হলে আমরা তাকে আইসোলেশনে পাঠায়। এরপর চূড়ান্ত পরীক্ষা শেষে আমরা ব্যবস্থা নেয়। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, রাজধানীর সব হাসপাতালে আইসোলেশন গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সন্দেহজনক হলেই রোগীকে পরীক্ষা করার জন্যও বলা হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইরানে রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এসব দেশে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। আর এসব আলামত বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন আইইডিসিআর মহাপরিচালক।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026