বেনাপোলে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আব্দুল মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আব্দুল মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার সময় তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ভারত থেকে মাদক নিয়ে আসার গোপন সংবাদে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মাদকসহ মালেককে আটক করে। আটক গাঁজার ওজন ৪০ কেজি। যার বাজারমূল্য আনুমানিক এক লাখ ৪০ হাজার টাকা।
আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
টাইমস/এইচইউ