© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের সাত সেন্টারে হবে করোনা পরীক্ষা

শেয়ার করুন:
দেশের সাত সেন্টারে হবে করোনা পরীক্ষা
own-reporter
০৬:৩৯ পিএম | ২৯ মার্চ, ২০২০

মহামারী করোনাভাইরাসে প্রাণহানী কমাতে ও আক্রান্তদের চিকিৎসার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে চীন থেকে করোনা পরীক্ষার কিট, চিকিৎসকের জন্য পর্যাপ্ত পিপিইসহ (পার্সোনাল প্রটেকশান ইকুইপমেন্ট) চিকিৎসা সরঞ্জাম দেশে এসেছে। এছাড়া করোনা পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাই আইইসিডিআর ছাড়া আরও ৬টি সেন্টারে করোনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।

মহামারী করোনাভাইরাসে প্রাণহানী কমাতে ও আক্রান্তদের চিকিৎসার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে চীন থেকে করোনা পরীক্ষার কিট, চিকিৎসকের জন্য পর্যাপ্ত পিপিইসহ (পার্সোনাল প্রটেকশান ইকুইপমেন্ট) চিকিৎসা সরঞ্জাম দেশে এসেছে। এছাড়া করোনা পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তাই আইইডিসিআর ছাড়া আরও ৬টি সেন্টারে করোনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইইডিসিআর, আইপিএইচ, ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, আইসিডিডিআরবি, শিশু হাসপাতাল, চিলড্রেন হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও আই-দেশ নামের একটি প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

জাহিদ মালেক আরও বলেন, সরকার করোনা পরীক্ষার জন্য আরও প্রযুক্তি দেশে আনার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে চট্টগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিস হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে।

মন্ত্রী আরও জানান, রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও পিসিআর বসানোর কাজ শুরু হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অন্য বিভাগগুলোতেও করোনাভাইরাসের পরীক্ষা চালু হবে।

জাহিদ মালেক আরও বলেন, বিভিন্ন হাসপাতালে তিন লাখ পিপিই বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের হাতে এ মুহূর্তে প্রায় ৫০০ ভেন্টিলেটর রয়েছে। এ ছাড়া আরো সাড়ে ৪০০ ভেন্টিলেটর দেশে আসবে। আমরা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন