© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

শেয়ার করুন:
গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
own-reporter-mymensingh
০৭:৪৫ পিএম | ১০ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহের গৌরীপুরে জমি থেকে আলু উত্তোলন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইদ্রিস আলী ৫দিন পর মৃত্যুবরণ করেছেন।

ময়মনসিংহের গৌরীপুরে জমি থেকে আলু উত্তোলন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইদ্রিস আলী ৫দিন পর মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ জানুয়ারি উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ফারুকের পরিবারের সদস্যদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ আব্দুল কাদিরের লোকজন। হামলার সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের সাহায্যে প্রতিপক্ষ ফারুকের ভাই হাদিস মিয়ার চোখ জখম, ইদ্রিস আলীর দুই পা-ডান হাত, আজিজুল হাকিমের দুই হাত ও আহমেদ কাজলের বাম হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ইদ্রিস আলী সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন