© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

শেয়ার করুন:
ময়মনসিংহে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
own-reporter-mymensingh
০২:৫৭ পিএম | ১১ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ওসি আজিজুর রহমান জানান, সকালে ত্রিশাল ইউনিয়নের নওপাড়া এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন