কিশোরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত দু্টইর দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর গ্রামের বিলেরপাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত ডাকাত সদস্যের নাম আশরাফ উদ্দিন (২৮)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মানিকদী দক্ষিণ পাড়ার বাসিন্দা। বাবার নাম বাচ্চু মিয়া।

পুলিশ জানায়, বিগত কয়েকদিন পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় বাজিতপুরবাসী ডাকাত আতঙ্কে ভুগছিল। বৃহস্পতিবার রাতে উজানচর গ্রামে ফের ডাকাতির উদ্দেশে ডাকাত দলের বেশ কয়েকজন সদস্য অবস্থান নিয়েছে—জানতে পেরে পুলিশ রাত দু্টইর দিকে উজানচর গ্রাম ঘিরে ফেলে। ডাকাত দলের সদস্যরা পুলিশের অবস্থান টের পাওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশ প্রতিরোধ করলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আশরাফ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অন্যরা পালিয়ে যায়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি শটগান, ৫টি কার্তুজ, ২টি রামদা, ১০০টি ইয়াবা বড়ি ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। তাদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম দাবি করেন, নিহত আশরাফ পেশাদার ডাকাত ছিলেন। তার বিরুদ্ধে ভৈরব থানা ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026
ভেনেজুয়েলার তেল খনিতে চীনকে কেন ডাকছেন ট্রাম্প? Feb 02, 2026
img
‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রসেনজিৎকে অভিনন্দন জানিয়ে যশ-নুসরাত Feb 02, 2026
কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াতে আমির Feb 02, 2026
img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026