© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত

শেয়ার করুন:
সাধারণ ছুটি বাড়লো ১৪ এপ্রিল পর্যন্ত
own-reporter
০৪:২৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২০

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ২৪ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছিল সরকার।

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ২৪ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।

রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাধারণ ছুটি বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত দুই দিনে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সে আলোকেই ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন