© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম: ফেনসিডিলসহ ট্রাক আটক, গ্রেফতার এক

শেয়ার করুন:
চট্টগ্রাম: ফেনসিডিলসহ ট্রাক আটক, গ্রেফতার এক
own-reporter-chattogram
০৪:৫০ পিএম | ১১ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে ৩০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব। এসময় মো. ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

চট্টগ্রামে ৩০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব। এসময় মো. ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে নগরীর পাঠানটুলি এলাকা থেকে ট্রাকটি আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান।

এএসপি মাশকুর রহমান বলেন, পাঠানটুলির সড়কে ট্রাক থেকে ফেনসিডিলগুলো নামানোর সময় ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ফেনী থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে আনা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। সেগুলো এসেছে ইসলামের কাছে। আমরা তাকে হাতেনাতে ধরতে পারলেও ট্রাক চালক পালিয়ে গেছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন